লক্ষ্যমাত্রার চেয়ে পিছিয়ে আছে কৃষিঋণ বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কৃষি খাতে ঋণ বিতরণে ব্যাংকগুলো তেমন আগ্রহ পাচ্ছে না। অর্থবছরের ১০ মাসে এ সময় পর্যন্ত যে লক্ষ্যমাত্রা নির্ধারিত ছিল, ব্যাংকগুলো তার ৭৪ শতাংশ বিতরণ করেছে। আগের বছরের একই সময়ে বিতরণ করা হয়েছিল ৮১ দশমিক ৪৮ শতাংশ। রাষ্ট্র খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো এ সময়ে ঋণ বিতরণে বেশি পিছিয়ে পড়েছে। আগের বছর এই ব্যাংকগুলো লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ ঋণ বিতরণ করলেও এবার করেছে ৮০ শতাংশ। এ বছর ব্যাংক খাতে তারল্যসংকট রয়েছে; যে কারণে ব্যাংকগুলো কৃষিঋণ বিতরণে আগ্রহ দেখাচ্ছে না বলে জানা গেছে। প্রাপ্ত তথ্য অনুসারে, চলতি অর্থবছরের প্রথম ১০ মাসে (জুলাই-এপ্রিল) কৃষি খাতে ১০ হাজার ২০০ কোটি টাকার ঋণ বিতরণ করা হয়েছে, যা বার্ষিক লক্ষ্যমাত্রার ৭৩ দশমিক ৯১ শতাংশ। আগের বছর এই সময়ে বিতরণ করা ঋণের পরিমাণ ছিল নয় হাজার ৬৫৩ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৮১ দশমিক ৪৮ শতাংশ। তথ্য অনু-সারে, এ বছর রাষ্ট্র খাতের বাণিজ্যিক ও বিশেষায়িত ব্যাংকগুলো ছয় হাজার ৭২৮ কোটি টাকার কৃষিঋণ বিতরণ করেছে, যা লক্ষ্যমাত্রার ৭৯ দশমিক ৮৬ শতাংশ। আগের বছর এই সময়ে ব্যাংকগুলোর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল সাত হাজার ২২০ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৮৮ শতাংশ। বেসরকারি ও বিদেশি ব্যাংকগুলো বিতরণ করেছে তিন হাজার ৪৭২ কোটি টাকা বা ৬৬ শতাংশ। আগের বছর বিতরণ করা ঋণের পরিমাণ ছিল দুই হাজার ৪৩৩ কোটি টাকা বা লক্ষ্যমাত্রার ৬৭ শতাংশ।