লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করল ঢাকা দক্ষিণ কমিশনারেট
ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট ২০১০-১১ অর্থবছরে লক্ষ্যমাত্রার চেয়ে বেশি পরিমাণ রাজস্ব আদায় করেছে।আলোচ্য অর্থবছরে এই কমিশনারেট সাময়িক হিসাবে তিন হাজার ১১৫ কোটি টাকার রাজস্ব আদায় করেছে, যা এর তিন হাজার ৭৬ কোটি টাকার সংশোধিত লক্ষ্যমাত্রার চেয়ে ৬৩ কোটি টাকা বেশি। কমিশনারেটের এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, ঢাকা দক্ষিণ কাস্টমস, এক্সাইজ ও ভ্যাট কমিশনারেট আলোচ্য অর্থবছরে আমদানির ক্ষেত্রে ৮৫ কোটি টাকার লক্ষ্যমাত্রার বিপরীতে ১০১ কোটি ৬৫ লাখ টাকা এবং স্থানীয় পর্যায়ে মূল্য সংযোজন কর (মূসক), সম্পূরক শুল্ক, টার্নওভার কর ও আবগারি কর খাতে দুই হাজার ৯৯১ কোটি টাকার বিপরীতে তিন হাজার ১৩ কোটি টাকার রাজস্ব আদায় করেছে। মোট আদায় আগের ২০০৯-১০ অর্থবছরের চেয়ে ২৭ দশমিক ৫৮ শতাংশ বেশি। তবে চূড়ান্ত পরিসংখ্যান পাওয়া গেলে এই কমিশনারেটের মোট রাজস্ব আদায়ের পরিমাণ আরও বেশি হতে পারে।