লক্ষ্যমাত্রার চেয়ে বেশি রাজস্ব আদায় করেছে হিলি স্থলবন্দর

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

২০১১-১২ অর্থবছরে দিনাজপুরের হাকিমপুর উপজেলার হিলি স্থলবন্দরে লক্ষ্যমাত্রার চেয়ে ২৬ কোটি ৩৫ লাখ টাকা বেশি রাজস্ব আদায় হয়েছে।আলোচ্য অর্থবছরে এই স্থলবন্দরে ৩৩ কোটি ৫৮ লাখ ৩০ হাজার টাকার রাজস্ব আয়ের লক্ষ্যমাত্রার বিপরীতে প্রায় ৬০ কোটি টাকা আদায় হয়। এর আগের ২০১০-১১ অর্থবছরে হিলি স্থলবন্দরে ১৪০ কোটি টাকার লক্ষ্যমাত্রার স্থলে ৯২ কোটি ৮৩ লাখ ৪১ হাজার টাকা কম আদায় হয়।হিলি স্থলবন্দরের সহকারী কাস্টমস কমিশনার মোহাম্মদ নাজিউর রহমান মিয়া সম্প্রতি প্রথম আলোকে বলেন, কর ফাঁকির সুযোগ না থাকায় এবং আগের তুলনায় ভারত থেকে পণ্য আমদানি বাড়ায় গত অর্থবছরে রাজস্ব আয় বেড়েছে। বন্দরের কাস্টমস সূত্রে জানা গেছে, বর্তমানে এ বন্দর দিয়ে ভারত থেকে পেঁয়াজ, ফলমূল, কাঁচা ও শুঁটকি মাছ, ভুট্টা, খৈল, ডাল, ভুসি, পান, আদা, প্রসাধনসামগ্রী, সাইকেলের যন্ত্রাংশ প্রভৃতি পণ্য আমদানি হয়। আর দেশ থেকে চিটাগুড়, ভুসির তেল, সুতা ও ওয়াটার পাম্প ইত্যাদি ভারতে রপ্তানি হয়।