লঙ্কাবাংলা ফিন্যান্স ও ট্রান্সকম ইলেকট্রনিকসের সমঝোতা স্মারক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

লঙ্কাবাংলা ফিন্যান্স লিমিটেড (এলবিএফএল) ও ট্রান্সকম ইলেকট্রনিকস অ্যান্ড ট্রান্সকম মোবাইলের মধ্যে সম্প্রতি সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে এলবিএফএলের হেড অব রিটেইল ফিন্যান্স খুরশেদ আলম, হেড অব বিজনেস ইয়ামিন শরিফ চৌধুরী, হেড অব করপোরেট সেলস তাসলিমুর রহমান এবং ট্রান্সকম ইলেকট্রনিকস অ্যান্ড ট্রান্সকম মোবাইলের ম্যানেজার-করপোরেট সেলস তামজিদ বিন আনিস নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন। এ সময় এলবিএফএলের ক্রেডিট কার্ড হেড মীর শফিকুল ইসলাম, অ্যাসিস্ট্যান্ট ম্যানেজার-ক্রেডিট কার্ড খাজা ওয়াসিউল্লাহ ও রিলেশনশিপ সিনিয়র অফিসার খন্দকার সাজ্জাদ হোসেন প্রমুখ উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।