লজ্জিত মাতলুব আহমাদ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সরকারকে ৪৪৭টি বাজেট প্রস্তাব দিয়ে মাত্র ৫৩টি বাস্তবায়ন হওয়ায় লজ্জা পেয়েছেন বলে জানালেন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের সভাপতি আবদুল মাতলুব আহমাদ। আজ শনিবার মতিঝিলের এফবিসিসিআইয়ের কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এবারের বাজেট নিয়ে প্রতিক্রিয়া জানানোর সময় তিনি এ কথা বলেন।
মাতলুব আহমাদ বলেন, ‘এফবিসিসিআইয়ের ৪৪৭টি বাজেট প্রস্তাবের মাত্র ১১ শতাংশ বাস্তবায়ন করেছে সরকার। এ জন্য সভাপতি হিসেবে আমি লজ্জিত।’
এফবিসিসিআইয়ের সভাপতি বলেন, ‘আমরা চার মাস ধরে খেটেখুটে এসব বাজেট প্রস্তাব তৈরি করেছি। সেগুলো ছাপিয়ে বই আকারে এনবিআরের কাছে অনুষ্ঠান করে জমা দিয়েছি। আমাদের এ কষ্ট বৃথা গেল। তাদের সঙ্গে আমরা আলোচনা না করলেও এর চেয়ে বেশি বাস্তবায়ন হতো।’