লট হবে ৫০, ১০০, ২০০ ও ৫০০ শেয়ারে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

অভিন্ন অভিহিত মূল্য বাস্তবায়নের লক্ষ্যে চার ধরনের মার্কেট লট নির্ধারণ করার সিদ্ধান্ত নিয়েছে ঢাকা স্টক এক্সচেঞ্জ (ডিএসই) কর্তৃপক্ষ।আজ সোমবার ৬৯১তম বোর্ড সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। সভা শেষে রাত আটটার দিকে ডিএসইর প্রধান নির্বাহী কর্মকর্তা জহুরুল আলম সাংবাদিকদের এ তথ্য জানান।জহুরুল আলম বলেন, ‘অভিন্ন অভিহিত মূল্য বাস্তবায়নের লক্ষ্যে শেয়ারের মার্কেট লট ৫০, ১০০, ২০০ ও ৫০০-তে নির্ধারণে সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যা প্রস্তাব আকারে এসইসিতে প্রেরণ করা হবে।’ তিনি আরও বলেন, পুঁজিবাজারে স্থিতিশীলতা আনয়নের লক্ষ্যে ক্ষুদ্র বিনিয়োগকারীদের স্বার্থ রক্ষার্থে এসইসির প্রণোদনা প্যাকেজ ঘোষণা করায় ডিএসইর বোর্ড ধন্যবাদ জানায়। একই সঙ্গে প্যাকেজ বাস্তবায়নে ডিএসইর পক্ষ থেকে সর্বাত্মক সহযোগিতা করা হবে বলে জানান তিনি।আজকের এই সভায় শুভ্র কান্তি চৌধুরীকে প্রধান অর্থ কর্মকর্তা (সিএফও) পদে নিয়োগ অনুমোদন করা হয়েছে বলেও জহুরুল আলম জানিয়েছেন। প্রসঙ্গত, ডিএসইর এই পদটি দীর্ঘদিন ধরে শূন্য ছিল।ডিএসইর সভাপতি শাকিল রিজভীর সভাপতিত্বে অনুষ্ঠিত এ সভায় আরও উপস্থিত ছিলেন ডিএসইর জ্যেষ্ঠ সহসভাপতি আহসানুল ইসলাম, সহসভাপতি শাহজাহানসহ পরিচালনা পর্ষদের সদস্যরা।