লতিফুর রহমান আবার ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান নির্বাচিত
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রখ্যাত ব্যবসায়ী লতিফুর রহমান ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান পুনর্নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালক পর্ষদের এক সভায় তাঁকে আরও দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।লতিফুর রহমান ট্রান্সকম গ্রুপের কর্ণধার, যা ফাস্ট ফুড, কোমল পানীয়, ইলেকট্রিক্যাল ও ইলেকট্রনিকস পণ্য, ওষুধ, সংবাদপত্র, চা, বিমা প্রভৃতি ব্যবসায়ের সঙ্গে জড়িত। তিনি ন্যাশনাল হাউজিংয়ের একজন উদ্যোক্তা পরিচালক।লতিফুর রহমান আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান এবং বাণিজ্য সংগঠন সংস্কার কমিটির চেয়ারম্যান। তিনি নেসেল বাংলাদেশ লিমিটেড ও হোলসিম বাংলাদেশ লিমিটেডের চেয়ারম্যান এবং বিওসি বাংলাদেশের পরিচালক।লতিফুর রহমান ইতিপূর্বে মেট্রো চেম্বারের সভাপতি এবং বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন। বিজ্ঞপ্তি।