লতিফুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের চেয়ারম্যান

ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমান পুনরায় ন্যাশনাল হাউজিং ফাইন্যান্স অ্যান্ড ইনভেস্টমেন্টস লিমিটেডের চেয়ারম্যান নির্বাচিত হয়েছেন। সম্প্রতি কোম্পানির পরিচালক পর্ষদের এক সভায় তাঁকে আরও দুই বছরের জন্য চেয়ারম্যান নির্বাচিত করা হয়।
লতিফুর রহমান ন্যাশনাল হাউজিংয়ের উদ্যোক্তা পরিচালক। তিনি প্যারিসভিত্তিক আইসিসির নির্বাহী সদস্য, আইসিসি বাংলাদেশের ভাইস চেয়ারম্যান, ট্রেড বডি রিফর্মস কমিটির চেয়ারম্যান এবং বিশ্ব বাণিজ্য সংস্থার উপদেষ্টা পরিষদ, বাংলাদেশ বেটার বিজনেস কমিটি, রপ্তানি উন্নয়ন জাতীয় কমিটির সদস্য। তিনি নেস্লে বাংলাদেশ ও হোলসিম বাংলাদেশের চেয়ারম্যান এবং লিন্ডে বাংলাদেশের পরিচালক। তিনি এমসিসিআইয়ের সভাপতি, বাংলাদেশ এমপ্লয়ার্স ফেডারেশনের চেয়ারম্যান ছিলেন।
লতিফুর রহমান অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২ এবং আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের বিজনেস এক্সিকিউটিভ ২০০১ পদকে ভূষিত হন। বিজ্ঞপ্তি।