লতিফুর রহমানকে ইবিএলের সংবর্ধনা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ব্যবসায় নোবেলখ্যাত অসলো বিজনেস ফর পিস অ্যাওয়ার্ড ২০১২ বিজয়ী ট্রান্সকম গ্রুপের চেয়ারম্যান লতিফুর রহমানকে ইস্টার্ন ব্যাংক লিমিটেড (ইবিএল) সংবর্ধনা দিয়েছে।ঢাকার ওয়েস্টিন হোটেলে গত বুধবার এক অনুষ্ঠানে এই সংবর্ধনা দেওয়া হয়। অনুষ্ঠানে বক্তারা লতিফুর রহমানের নেতৃত্বগুণ, সততা, নৈতিকতা এবং ব্যবসায়িক বিচারবুদ্ধির প্রশংসা করেন।অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ব্র্যাকের চেয়ারপারসন স্যার ফজলে হাসান আবেদ। এতে বিশেষ অতিথি ছিলেন বাংলাদেশে নরওয়ের রাষ্ট্রদূত রজনি বার্তে লান্ড। অনুষ্ঠানে বক্তব্য দেন ইবিএলের চেয়ারম্যান গাজিউল হক, এমডি ও সিইও আলী রেজা ইফতেখার এবং ব্র্যান্ড ও যোগাযোগপ্রধান জিয়াউল করিম। বিজ্ঞপ্তি।