প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লন্ডনে সম্প্রতি অনুষ্ঠিত গ্লোবাল টেলিকম বিজনেস ইনোভেশন অ্যাওয়ার্ডস ২০১৭-এর ইনফ্রাস্ট্রাকচার ইনোভেশন ক্যাটাগরিতে যৌথভাবে পুরস্কৃত হয়েছে হুয়াওয়ে টেকনোলজিস ও টেলিনরের আওতাধীন টেলিকম অপারেটর গ্রামীণফোন। চাহিদার ভিত্তিতে মোবাইল ব্রডব্যান্ড (এমবিবি) নেটওয়ার্ক উন্নয়নের লক্ষ্যে যৌথভাবে হুয়াওয়ে ও গ্রামীণফোন অভিনব প্রোগ্রাম ভিলারেডিও উদ্ভাবনের জন্য এ পুরস্কার পেয়েছে। গ্রামীণফোনের সিইও এবং সিটিও মাইকেল ফোলে বলেন, ‘বিভিন্ন এলাকা যেখানে গ্রাহকদের নেটওয়ার্ক পেতে ঝামেলা পোহাতে হতো, সেসব স্থানে কভারেজ উন্নয়নে ভিলারেডিও সলিউশন ব্যাপকভাবে সহায়তা করেছে।’ হুয়াওয়ের স্মল সেল প্রোডাক্ট লাইনের প্রেসিডেন্ট রিচি পেং বলেন, ‘বিভিন্ন ক্ষেত্রে সেরা নেটওয়ার্ক সলিউশন প্রদানের ব্যাপারে হুয়াওয়ে স্পল সেলস দৃঢ় প্রতিজ্ঞ।’ বিজ্ঞপ্তি