লন্ডনে তিন দিনব্যাপী বাংলাদেশি পণ্যের একক মেলা মে মাসে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ চেম্বার অব ইন্ডাস্ট্রিজের (বিসিআই) উদ্যোগে ৮ মে থেকে লন্ডনে তিন দিনব্যাপী বাংলাদেশি পণ্যের একক মেলার আয়োজন করা হচ্ছে। শিল্পমন্ত্রী দিলীপ বড়ুয়া মেলার উদ্বোধন করবেন বলে বিসিআই জানিয়েছে।মেলায় মোট ৪০টি প্রতিষ্ঠান নিজ নিজ পণ্য নিয়ে বিদেশি ও প্রবাসী বাংলাদেশি ক্রেতাদের সামনে প্রদর্শন করবে। এ মেলায় বুটিক, পোশাক, মসলা, পান, টাওয়াল, ইমিটেশন, বিছানার চাদর, পাটজাত দ্রব্য প্রভৃতি পণ্য উত্পাদনকারী প্রতিষ্ঠান ছাড়াও আবাসন খাতের কয়েকটি প্রতিষ্ঠান অংশ নেবে।মেলা সফল করতে গত বুধবার চেম্বারের সভাকক্ষে অংশগ্রহণকারীদের সঙ্গে একটি আলোচনা সভার আয়োজন করা হয়। সভায় সভাপতিত্ব করেন বিসিআইয়ের মেলাবিষয়ক স্থায়ী কমিটির আহ্বায়ক আবুল কালাম ভূঁইয়া।এ সময় উপস্থিত ছিলেন মেলার প্রধান সমন্বয়ক আবদুল তাহিদ মজুমদার, বিসিআইয়ের পরিচালক জিয়া হায়দার মিঠু, নূরউল্লাহ ও ইপিবির কর্মকর্তা গোলাম মোস্তফা।