লন্ডনে পূবালী এক্সচেঞ্জ কোম্পানির কার্যক্রম শুরু
যুক্তরাজ্যপ্রবাসী বাংলাদেশিদের দেশে অর্থ পাঠানোর ক্ষেত্রে সহায়তা করার লক্ষ্যে পূবালী এক্সচেঞ্জ কোম্পানি লিমিটেড সম্প্রতি লন্ডনের ৩ নম্বর ওল্ড মন্টিগু স্ট্রিটে কার্যক্রম শুরু করেছে।পররাষ্ট্রমন্ত্রী দীপু মনি প্রধান অতিথি হিসেবে এর উদ্বোধন করেন। পূবালী ব্যাংকের চেয়ারম্যান সাংসদ হাফিজ আহমদ মজুমদার অনুষ্ঠানে অতিথি ছিলেন। এ সময় যুক্তরাজ্য হাউস অব কমন্সের সদস্য রুশনারা আলী, বিচারপতি শামসউদ্দিন চৌধুরী মানিক, পূবালী ব্যাংকের ভাইস চেয়ারম্যান হাবিবুর রহমান, পরিচালক মনির উদ্দিন আহমদ, শেখ ওয়াহিদুর রহমান ও ইয়াকুব এবং এমডি হেলাল আহমদ চৌধুরী উপস্থিত ছিলেন।অনুষ্ঠানে পূবালী ব্যাংকের ডিএমডি শফিউল আলম খান চৌধুরী, টাওয়ার হ্যামলেটসের চেয়ার কাউন্সিলর মিজান চৌধুরী ও সাবেক মেয়র মতিনুজ্জামান, ক্যামেডনের মেয়র কাউন্সিলর আবদুল কাদির, ক্যামেডনের ডেপুটি মেয়র জিলানি চৌধুরী, পূবালী এক্সচেঞ্জ কোম্পানির যুক্তরাজ্য শাখার সিইও এ এস সিরাজুল হক চৌধুরী উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।