লন্ডনে বাংলাদেশ পুঁজিবাজার মেলা আগামী মার্চে
আগামী বছরের ৫ ও ৬ মার্চ লন্ডনে প্রথমবারের মতো বাংলাদেশ পুঁজিবাজার মেলা অনুষ্ঠিত হবে। পুঁজিবাজারে প্রবাসীদের আকৃষ্ট করার লক্ষ্যে এ মেলার আয়োজন করা হচ্ছে।যুক্তরাজ্যে প্রবাসী বাংলাদেশি নাগরিকদের কাছে শেয়ারবাজারে বিনিয়োগ-সংক্রান্ত বিভিন্ন তথ্য ও সুবিধা পৌঁছে দিতে সেখানকার মিডিয়া কোম্পানি কারি লাইফ ইভেন্টস মেলাটির আয়োজন করবে। এই কোম্পানির ম্যাগাজিনসহ বিভিন্ন ধরনের প্রকাশনা রয়েছে। এ ছাড়া কোম্পানিটি যুক্তরাজ্যসহ বিভিন্ন দেশে নানা ধরনের ইভেন্টের আয়োজন করে থাকে। সম্প্রতি লন্ডন ও রোমে এই কোম্পানি জমির মেলার আয়োজন করেছে।দেশের শেয়ারবাজারে বিনিয়োগের ব্যাপারে যুক্তরাজ্যে বসবাসরত বাংলাদেশিদের আগ্রহ রয়েছে। তাঁরা বর্তমানে সিলেটে অবস্থিত বিভিন্ন ব্রোকারেজ প্রতিষ্ঠানের শাখাগুলোর মাধ্যমে শেয়ারের লেনদেন করছেন।দেশের শীর্ষস্থানীয় স্টকব্রোকার ও ব্যাংকিং প্রতিষ্ঠানগুলো এ মেলায় অংশ নেবে বলে আশা করা হচ্ছে। মেলায় ৬০টি স্টলের ব্যবস্থা রাখা হয়েছে।মেলা সম্পর্কে বিস্তারিত জানতে হলে ০০৮৮০ ৭৯৫৬ ৫৮৮৭৭৭ কিংবা ০০৮৮০ ৭৯৫৬ ৪৩৯৪৫৮ ফোন নম্বরে যোগাযোগ করা যেতে পারে। অথবা www.capitalmarketfair.co.uk এই ওয়েবসাইট দেখা যেতে পারে। বিজ্ঞপ্তি।