লন্ডনে ব্যাংক এশিয়ার এক্সচেঞ্জ কোম্পানির কার্যক্রম শুরু
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
প্রবাসীরা যাতে বিদেশ থেকে দ্রুত ও নির্ভরযোগ্য উপায়ে দেশে অর্থ পাঠাতে পারেন, সে জন্য লন্ডনে সম্প্রতি বিএ এক্সচেঞ্জ কোম্পানি (ইউকে) লিমিটেড নামের একটি প্রতিষ্ঠান কার্যক্রম শুরু করেছে।ব্যাংক এশিয়ার মালিকানাধীন এই কোম্পানির উদ্বোধন করেন বাংলাদেশ ব্যাংকের গভর্নর আতিউর রহমান। উদ্বোধনী অনুষ্ঠানে টাওয়ার হ্যামলেটের নির্বাহী মেয়র লুৎফুর রহমান, ব্যাংক এশিয়ার চেয়ারম্যান এ রউফ চৌধুরী, ভাইস চেয়ারম্যান মোহাম্মাদ সাফওয়ান চৌধুরী, পরিচালকদ্বয় রুমী এ হোসেন ও রোমো রউফ চীেধুরী, উপব্যবস্থাপনা পরিচালক ইর্তেজা রেজা চৌধুরী, ব্রিটিশ-বাংলাদেশ চেম্বার অব কমার্সের (বিবিসিসি) সাবেক চেয়ারম্যান ইকবাল আহমেদ, পরিচালক মুকিম আহমেদ, সাইদুর রহমান রানু ও আবদুল মুহাইমিন মিয়া উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।