লন্ডনে ৪ সেপ্টেম্বর শুরু হচ্ছে বাংলাদেশ-যুক্তরাজ্য সপ্তাহব্যাপী ঈদ মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আগামী ৪ সেপ্টেম্বর লন্ডনে শুরু হচ্ছে সপ্তাহব্যাপী ঈদ মেলা। পূর্ব লন্ডনের ওয়াটার লিলি শপিং কমপ্লেক্সে অনুষ্ঠেয় এই মেলায় বাংলাদেশ ও যুক্তরাজ্যের ব্যবসায়ীরা মোট ৬০টি স্টলে অংশ নিচ্ছেন বলে জানিয়েছেন মেলার আয়োজক স্কিলস ব্যাংক প্লাসের চেয়ারম্যান কয়সর আহমেদ।মেলা উপলক্ষে গত সোমবার পূর্ব লন্ডনে এক সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। এতে বক্তব্যরাখেন মেলার সমন্বয়কারী ওয়াহিদ জামান। সংবাদ সম্মেলনে স্কিলস ব্যাংকের পরিচালকদের মধ্যে উপস্থিত ছিলেন সৈয়দ ফারুক, আফাজ উদ্দীন, লুৎফুর রহমান শামীম ও শামসুর রহমান মাহতাব।আয়োজকেরা জানান, প্রতিদিন লন্ডনের স্থানীয় সময় দুপুর ১২টা থেকে রাত ১০টা পর্যন্ত এই মেলা সবার জন্য উন্মুক্ত থাকবে। তবে যারা কমপক্ষে ২০ পাউন্ডের শপিং করবে, তাদের জন্য কুপন ড্রয়ের মাধ্যমে গাড়িসহ ২৫টি পুরস্কারের ব্যবস্থা রয়েছে।মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করবেন বেথনালগ্রিন ও বো নির্বাচনী এলাকার সাংসদ রুশনারা আলী।