লন্ডনের বিশ্ব পর্যটন মেলায় বাংলাদেশি প্রতিষ্ঠান যাচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্বের পর্যটন খাতের উন্নয়নে প্রতিবছরের মতো এবারও যুক্তরাজ্যে চার দিনব্যাপী আন্তর্জাতিক পর্যটন মেলা অনুষ্ঠিত হতে যাচ্ছে। ‘বিশ্ব পর্যটন বাজার (ডব্লিউটিএম) ২০১১’ শীর্ষক মেলাটি লন্ডনে আগামীকাল সোমবার শুরু হচ্ছে।এক্সিবিশন সেন্টার, লন্ডন আয়োজিত এ মেলায় বাংলাদেশের একটি প্রতিনিধিদল অংশগ্রহণ করছে। এ ছাড়া দেশের পরিবেশবান্ধব পর্যটনশিল্পের উন্নয়নের অন্যতম প্রতিষ্ঠান মারমেইড ইকো ট্যুরিজম লিমিটেড মেলায় অংশ নিচ্ছে। প্রতিষ্ঠানটি দেশের সংস্কৃতি ও ঐতিহ্য তুলে ধরবে মেলায় আসা বিভিন্ন দেশের পর্যটকদের কাছে। এ ছাড়া প্রতিষ্ঠানটি পর্যটনশিল্পের উন্নয়নে দেশের অভ্যন্তরেও নানা ধরনের কর্মসূচি গ্রহণ করে থাকে। বিজ্ঞপ্তি।