লবণের আমদানি রোধ করার দাবি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
কক্সবাজার লবণ মালিক সমিতি মাঠপর্যায়ে লবণের প্রকৃত মূল্য নির্ধারণ এবং অপ্রয়োজনে লবণ আমদানি রোধ করে লবণচাষিদের রক্ষা করতে প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করেছে।ঢাকায় জাতীয় প্রেসক্লাবের সামনে গতকাল সোমবার মানববন্ধন ও র্যালির কর্মসূচিতে এই দাবি জানানো হয়। এতে লবণচাষি নেতারা দেশের স্বয়ংসম্পূর্ণ লবণ শিল্পকে রক্ষায় ‘সেইফ গার্ড নীতি’ প্রয়োগের এবং পাশের দেশগুলো থেকে লবণ আমদানি প্রতিরোধের দাবি জানান। মানববন্ধন কর্মসূচিতে অন্যান্যের মধ্যে বক্তব্য দেন কক্সবাজার লবণ চাষি সমিতির সদস্যসচিব এফ এম নূরুল আলম, চকরিয়া (কক্সবাজার) লবণ চাষি সমিতির সভাপতি হারুনুর রশিদ, লবণ চাষি ঐক্যপরিষদের সভাপতি মো. শরীফ বাদশাহ, লবণ চাষি কল্যাণ পরিষদের সদস্য আতাউর রহমান, কোস্ট ট্রাস্টের আতিকুল ইসলাম চৌধুরী, মোস্তফা কামাল আকন্দ, সৈয়দ আমিনুল হক, সনত কুমার ভৌমিক প্রমুখ। বিজ্ঞপ্তি।