লভ্যাংশ কমায় স্কয়ার ফার্মার দরপতন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

শেয়ারবাজারে তালিকাভুক্ত কোম্পানি স্কয়ার ফার্মা ২০১৪ সালের মার্চে সমাপ্ত আর্থিক বছরে শেয়ারধারীদের জন্য ৪৫ শতাংশ লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে ৩০ শতাংশ নগদ ও ১৫ শতাংশ বোনাস লভ্যাংশ রয়েছে। ১৭ জুলাই বৃহস্পতিবার অনুষ্ঠিত কোম্পানির পরিচালনা পর্ষদের সভায় এই লভ্যাংশ ঘোষণা করা হয়। নিয়ম অনুযায়ী, লভ্যাংশ ঘোষণার ফলে গতকাল রোববার কোম্পানিটির শেয়ারের দামের ওপর কোনো সীমা আরোপিত ছিল না। এ কারণে এদিন প্রায় ৮ দশমিক ৩০ শতাংশ বা ২২ টাকা ৮০ পয়সা কমে দাঁড়িয়েছে ২৫১ টাকা ৮০ পয়সায়। বাজারসংশ্লিষ্ট ব্যক্তিরা বলছেন, আগের বছরের চেয়ে লভ্যাংশ ১০ শতাংশ কমে যাওয়ায় শেয়ারের দরপতন ঘটেছে। ২০১৩ সালের মার্চে সমাপ্ত আর্থিক বছর শেষে কোম্পানিটি ২৫ নগদ ও ৩০ শতাংশ বোনাস লভ্যাংশ ঘোষণা করেছিল। নিজস্ব প্রতিবেদক