লস অ্যাঞ্জেলেসে আবাসন মেলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে প্রথমবারের মতো ‘আবাসন মেলা’ আয়োজন করতে যাচ্ছে বাংলাদেশের আবাসন ব্যবসায়ীদের শীর্ষ সংগঠন রিয়েল এস্টেট অ্যান্ড হাউজিং অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (রিহ্যাব)। লিটল বাংলাদেশের বেভারলি গারল্যান্ড হোটেলে ১৪ নভেম্বর তিন দিনব্যাপী এই মেলা শুরু হবে।

মেলায় দেশের ৫০টি প্রতিষ্ঠান অংশ নেবে। এমনটাই জানালেন রিহ্যাবের যুগ্ম সম্পাদক শাকিল কামাল চোধুরী।

রিহ্যাবের এই নেতা জানান, ১৪ নভেম্বর সকালে মেলার উদ্বোধন করবেন গণপূর্তমন্ত্রী মোশাররফ হোসেন। উদ্বোধনী দিন স্থানীয় সময় বেলা দুইটা এবং পরের দুই দিন বেলা ১১টা থেকে রাত নয়টা পর্যন্ত ক্রেতা ও দর্শনার্থীর জন্য মেলা উন্মুক্ত থাকবে। মেলায় প্রবেশ কিংবা গাড়ি পার্কিংয়ের কোনো ফি লাগবে না।