লা মেরিডিয়ানে হ্যালোইন আয়োজন শুক্রবার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

তারকা ও ভোজন রসিকদের জন্য ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টে হ্যালোইন উৎসবের আয়োজন করেছে হোটেল লা মেরিডিয়ান ঢাকা। আগামী শুক্রবার দুপুর সাড়ে ১২টা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত হ্যালোইন উদ্‌যাপন করা হবে। বুধবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে এই তথ্য জানিয়েছে লা মেরিডিয়ান।

বিজ্ঞপ্তিতে বলা হয়, প্রাচীন কেল্টিকদের সাইউন উৎসবে থেকেই হ্যালোইনের প্রচলন শুরু হয়। পাশ্চাত্যের বেশির ভাগ দেশেই হ্যালোইন উদ্‌যাপন করা হয়। এ দিন শিশু-কিশোরেরা ‘ট্রিক অর ট্রিট’ প্রথা অনুযায়ী প্রতিবেশীদের বাড়িতে বাড়িতে গিয়ে ‘ট্রিট’ হিসেবে চকোলেট কিংবা অর্থ নেয়, ভুতুড়ে বাড়িতে ঘুরতে যায়। এ বছর ‘লেটেস্ট রেসিপি’ রেস্টুরেন্টটি ভিন্ন এক ভুতুড়ে পরিবেশে সাজিয়ে হ্যালোইন উদ্‌যাপন করবে। অনুষ্ঠানে বিশেষভাবে থাকছে শিশু-কিশোরদের জন্য জাদু প্রদর্শনী ও মজাদার সব খেলার আয়োজন। অতিথিরা হ্যালোইনের পোশাক পরে এ অনুষ্ঠানে যেতে পারবে।

হ্যালোইন উপলক্ষে প্রতিষ্ঠানটি ঢাকায় একটি প্রতিযোগিতারও আয়োজন করেছে। হ্যালোইনের পোশাকে আগত অতিথিদের মধ্য থেকে প্রতিযোগিতার মাধ্যমে বাছাই করা সেরা তিনজন ওই দিন ঢাকার লা মেরিডিয়ানের সব আয়োজন বিনা মূল্যে উপভোগ করতে পারবেন।

হ্যালোইন উদ্‌যাপন নিয়ে লা মেরিডিয়ান ঢাকার মহাব্যবস্থাপক কনস্ট্যান্টিনোস এস গ্যাভ্রিয়েল বলেন, ‘অন্যান্য খাবারের উৎসব ও সাংস্কৃতিক উদ্‌যাপনের মতো এবার আমরা আকর্ষণীয় রূপে হ্যালোইন উৎসব আয়োজন করতে পেরে আমরা আনন্দিত। আমাদের এ আয়োজনে এসে দিনটি উদ্‌যাপনের জন্য সব শিশু-কিশোর ও তাদের পরিবারকে আমন্ত্রণ জানাচ্ছি ।’

এই আয়োজনে অংশ নিতে জনপ্রতি খরচ হবে ৩ হাজার ২০০ টাকার বেশি। এ ক্ষেত্রে কিছু উল্লিখিত কার্ডে একটি কিনলে একটি ফ্রি অফারও থাকছে বলেও জানান তিনি।