লা রিভের পণ্যে ছাড়!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
‘লা রিভ’ এর নানা পণ্যে ছাড় চলছে। ছবি: বিজ্ঞপ্তি
‘লা রিভ’ এর নানা পণ্যে ছাড় চলছে। ছবি: বিজ্ঞপ্তি

‘এন্ড অফ সিজন সেল’-এর আওতায় ৭০ শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে পোশাক ও অনুষঙ্গ প্রতিষ্ঠান ‘লা রিভ’। শীতের পোশাকসহ ছাড়ের আওতায় পাওয়া যাচ্ছে নারী, পুরুষ ও শিশুদের যেকোনো উৎসব ও ঘরোয়া পোশাক। এক প্রেস বিজ্ঞপ্তিতে এ কথা জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, পুরুষের সোয়েটার শার্ট, শার্ট ও জ্যাকেটে হুডিসহ ক্যাজুয়াল ব্লেজার, জ্যাকেট, ডেনিম, চিনোস ও কার্গো প্যান্টের পাশাপাশি ছাড়ে পাওয়া যাচ্ছে নিয়মিত সেমি লং ও শর্ট পাঞ্জাবি, বিভিন্ন ধরনের পায়জামা, টি-শার্ট, ট্রাউজার, ফরমাল শার্ট-প্যান্ট এবং বক্সার। নারীদের জন্য রুচিশীল ঘরোয়া পোশাক থেকে শুরু করে জ্যাকেট, কোট, সোয়েটার, পঞ্চ ও ভেস্ট এবং শ্রাগসহ টিউনিক, পার্কা, ডেনিম ও শাল-এর আকর্ষণীয় সমাহার রয়েছে।
ঢাকার বনশ্রী, ধানমন্ডি, মিরপুর, উত্তরা, ওয়ারী, বেইলি রোড, যমুনা ফিউচার পার্ক এবং বসুন্ধরা সিটি শপিং মলসহ লা রিভ আউটলেট নারায়ণগঞ্জ ও সিলেটেও আছে।
‘ক্যাশ অন ডেলিভারি’তে www.lerevecraze.com <http://www.lerevecraze.com>ঠিকানায় ঘরে বসে পণ্য হাতে পেয়ে মূল্য পরিশোধ করার সুযোগও দিচ্ছে প্রতিষ্ঠানটি।