লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল পেল এশিয়ান সিএসআর পুরস্কার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
.
.

এশিয়ান সিএসআর পুরস্কারের স্বাস্থ্য উন্নয়ন ক্যাটাগরিতে বিজয়ী হয়েছে লাইফবয় ফ্রেন্ডশিপ হাসপাতাল। মিয়ানমারের রাজধানী নেপিডোয় গত ২১ সেপ্টেম্বর আয়োজিত করপোরেট সোশ্যাল রেসপনসিবিলিটির (সিএসআর) ১৫তম এশিয়ান ফোরামের গালা ডিনারে পুরস্কারের এ ঘোষণাটি দেওয়া হয়। ১৩টি দেশের ১১২টি প্রতিষ্ঠানের মধ্যে লাইফবয় হাসপাতাল এ পুরস্কার পায়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন হাসপাতালের প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক রুনা খান, হাসপাতাল সার্ভিসের টিম লিডার নাহিদ নজরুল, প্রোগ্রাম স্পেশালিস্ট মোহাম্মাদ আতিকুল্লাহ সাঈদ এবং হেড অব কালচারাল প্রিজারভেশন সৈয়দ ওয়াসাম দোজা। বিজ্ঞপ্তি।