প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব হাত ধোয়া দিবস উপলক্ষে হেলথ সোপ ব্র্যান্ড লাইফবয় এবার ‘করো হাই ফাইভ’ নামের বিশেষ ক্যাম্পেইনের আয়োজন করেছে। এরই অংশ হিসেবে সম্প্রতি রাজধানীর মতিঝিলে বাংলাদেশ ব্যাংক উচ্চবিদ্যালয়ে লাইফবয়ের সঙ্গে হাজির হন ক্রিকেটার সাকিব আল হাসান। সেখানে তিনি শিশুদের নিয়মিত হাত ধোয়ার অভ্যাস গড়ে তুলতে উৎসাহিত করেন। অনুষ্ঠানে ইউনিলিভার বাংলাদেশ লিমিটেডের পক্ষ থেকে উপস্থিত ছিলেন প্রতিষ্ঠানটির মার্কেটিং ডিরেক্টর জাভেদ আখতার, লাইফবয়ের ব্র্যান্ড ম্যানেজার, অ্যাকটিভেশন ম্যানেজারসহ আরও অনেকে। বিজ্ঞপ্তি।