প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
রাজবাড়ীর গোয়ালন্দ উপজেলার উত্তর দৌলতদিয়া যদু মাতুব্বরপাড়ার বাড়িটি ১৫ বছর আগে নদীভাঙনে বিলীন হওয়ায় আলিম সরদার একই উপজেলার উজানচর মৃধাডাঙ্গা গ্রামে বসতি গড়েন। তখন থেকে ক্ষুদ্র ব্যবসা করলেও ভাগ্য ফেরেনি। তাই গত বছর সাত কাঠা জমি ইজারা নিয়ে দেশি লাউয়ের চাষ শুরু করেন। এতে তাঁর খরচ পড়ে ১০ হাজার টাকা, কিন্তু আয় হয় ৫০ হাজার টাকার মতো। এবার ১০ কাঠা জমিতে লাউয়ের চাষে খরচ করেছেন ১৩ হাজার টাকা। ইতিমধ্যে বিক্রি করেছেন ৪০ হাজার টাকার লাউ। আরও ৪০ থেকে ৫০ হাজার টাকা আয় হবে বলে আশা করছেন তিনি।
গোয়ালন্দ (রাজবাড়ী) প্রতিনিধি