লাউয়াছড়া উদ্যানে ঈদের ছুটিতে লাখ টাকার রাজস্ব আয়

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সম্প্র্রতি ঈদুল ফিতরের তিন দিনের ছুটিতে কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে পর্যটকদের ব্যাপক আনাগোনায় প্রবেশমূল্য থেকে লাখ টাকার ওপরে রাজস্ব আয় হয়েছে।গত শুক্রবার থেকে পবিত্র ঈদুল ফিতরের ছুটি শুরু হলে পর্যটকদের ভিড় বেড়ে যায় কমলগঞ্জের লাউয়াছড়া জাতীয় উদ্যানে। গত রোববার লাউয়াছড়া জাতীয় উদ্যান এলাকা ঘুরে দেখা যায় পর্যটকদের ভিড়। লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির হিসাব অনুসারে, ছুটির সময় প্রায় ১২ হাজার পর্যটকের আগমন ঘটেছে। পর্যটকদের কাছ থেকে প্রবেশমূল্য ও তাদের ব্যবহূত গাড়ি পার্কিং ইউএসএআইডির অর্থায়নে আইপ্যাক (সমন্বিত সংরক্ষিত এলাকা সহব্যবস্থাপনা) প্রকল্পের অধীন লাউয়াছড়া জাতীয় উদ্যান সহব্যবস্থাপনা কমিটির সিদ্ধান্ত অনুযায়ী গত বছরের ১ নভেম্বর থেকে জাতীয় উদ্যানে প্রবেশকালে দেশি-বিদেশি পর্যটকদের কাছ থেকে প্রবেশমূল্য নেওয়ার কার্যক্রম শুরু হয়।