লাকসামে এমটিবির এটিএম বুথ চালু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামে গত সোমবার মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক (এমটিবি) লিমিটেডের একটি এটিএম বুথ উদ্বোধন করা হয়েছে।লাকসাম পৌর শহরের ৩০৮ বাইপাস সড়কে গ্রামীণফোন কার্যালয়ের পাশে বুথটির উদ্বোধন করেন ব্যাংকের উপব্যবস্থাপনা পরিচালক মো. হাসেম চৌধুরী।এ সময় লাকসাম ব্যবসায়ী সমিতির সভাপতি সাবেক সাংসদ মো. সাইফুল ইসলাম হিরু, লাকসাম (পূর্ব) ইউপির চেয়ারম্যান মো. আবুল কালাম আজাদ, ব্যবসায়ী এস এম তাজুল ইসলাম এবং ব্যাংকের এসভিপি মো. ইকবাল ও ইভিটি স্বপন কুমার বিশ্বাস উপস্থিত ছিলেন।