লাকসামে চামড়া কিনে ফড়িয়ারা বিপাকে ব্যবসায়ীরাও সংকটে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসামে এবারে কোরবানির পশুর চামড়া কিনে ফড়িয়ারা বেশ লোকসান দিয়েছেন। আবার স্থানীয় ব্যবসায়ীরাও মূলধন-সংকটের কারণে চামড়া কিনতে গিয়ে বিপাকে পড়েছেন বলে জানান।ফড়িয়ারা জানান, অন্যান্যবারের মতো এ বছরও তাঁরা নগদ টাকায় কোরবানির পশুর চামড়া কেনেন। কিন্তু চামড়া কেনায় স্থানীয় ব্যবসায়ীদের অনাগ্রহের কারণে তাঁরা বাধ্য হয়ে কম দামে বিক্রি করেন এবং লোকসান দেন।অন্যদিকে মো. ইউছুফ মিয়া, সিরাজুল ইসলাম, মফিজুর রহমানসহ কয়েকজন ব্যবসায়ী প্রথম আলোকে জানান, অন্যান্য বছরে ঢাকার আড়তদার ও ট্যানারির মালিকেরা ঈদের আগে তাঁদের বকেয়া পরিশোধ করলেও এ বছর করেননি। এতে তাঁরা চরম মূলধন-সংকটে পড়েন এবং প্রত্যাশামতো কোরবানির পশুর চামড়া কিনতে পারেননি।