লাকসামে জমেছে ঈদের বাজার

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কুমিল্লার লাকসাম শহরের সব বিপণিবিতানে উপচে পড়া ভিড়। লাকসাম পৌর শহরের বিভিন্ন শপিং সেন্টারে জমজমাট কেনাকাটা চলছে। অভিজাত বিপণিবিতানগুলোর পাশাপাশি ফুটপাতের দোকাগুলোতেও বেজায় ভিড় দেখা যায়। মধ্যবিত্ত এবং নিম্ন আয়ের মানুষ তাঁদের পছন্দের কেনাকাটা করতে ফুটপাতের দোকানগুলোতে ভিড় করছেন।ঈদের কেনাকাটা করতে আসা প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষক জেসমিন রহমান বলেন, ‘গত বছরের তুলনায় এবার কাপড়ের দাম তো দ্বিগুণ বেড়েছেই, ছেলেমেয়েদের জুতার দামও অস্বাভাবিক বেড়েছে। কীভাবে কী করব, ভেবে পাচ্ছি না।’বিপণিবিতানগুলোর দোকানি ও বিক্রেতারা জানান, এবার বেশি দামে তাঁদের মালামাল কিনতে হয়েছে। তাই তাঁরাও বেশি দামে বিক্রি করতে বাধ্য হচ্ছেন।