লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন মীম
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হলেন জনপ্রিয় মডেল ও অভিনেত্রী বিদ্যা সিনহা মীম। রাজধানীর গুলশানে ইউনিলিভার বাংলাদেশের করপোরেট কার্যালয়ে গত মঙ্গলবার এ-সংক্রান্ত একটি চুক্তি হয়েছে।
ইউনিলিভার বাংলাদেশের ফিন্যান্স ডিরেক্টর জাহিদুল ইসলাম বলেন, ‘মীমকে লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা অত্যন্ত আনন্দিত। আশা করি, লাক্স ও মীমের এই নতুন পথচলা আরও অনেক সফলতা বয়ে আনবে।’ আর মীম বলেন, ‘এর আগে যারা লাক্সের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হয়েছিলেন, তাঁরা প্রত্যেকেই আমার কাছে অনুকরণীয়, অনুসরণীয়। নিজেকে একই রূপে দেখতে পেরে আমি গর্বিত।’
চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাক্সের ব্র্যান্ড ম্যানেজার নাহিয়ান হাই, আদিবা তাসমীমসহ আরও অনেকে উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি