লাফার্জ সিমেন্টের চক্ষুক্যাম্প শেষ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সুনামগঞ্জের ছাতকে অবস্থিত লাফার্জ সুরমা সিমেন্টের উদ্যোগে বিনা মূল্যে চক্ষুক্যাম্প জেলার বাংলাবাজার ইউনিয়নে গত সোমবার শেষ হয়েছে।
এর আগে সিমেন্ট প্ল্যান্টের কমিউনিটি ডেভেলপমেন্ট সেন্টার এবং নরসিংহপুর ইউনিয়নে একই ধরনের ক্যাম্প পরিচালনা করা হয়। মৌলভীবাজার বিএনএসবি চক্ষু হাসপাতাল এই ক্যাম্প পরিচালনায় সার্বিক সহযোগিতা দেয়। তিন দিনব্যাপী এই ক্যাম্প থেকে প্রায় দেড় হাজার রোগীকে চিকিৎসা দেওয়া হয়। বিজ্ঞপ্তি।