লাফার্জ সুরমা সিমেন্টের বার্ষিক সাধারণ সভা
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের (এলএসসি) ১২তম বার্ষিক সাধারণ সভা সম্প্রতি ঢাকার বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হয়।সভায় কোম্পানির সভাপতি মার্টিন ক্রিগনার, ব্যবস্থাপনা পরিচালক মাইকেল এন্ড্রু কাওয়েল, পর্ষদের সদস্য হোসে মারিয়া ফন্টডেকাবা, সৈয়দ মোয়াজ্জম হোসেন, শিবেশ কুমার সিনহা, মো. ইফতিখার-উজ-জামান ও জাকির আহমেদ খান এবং বিকল্প পরিচালক কার্লোস মার্টিনেজ ফেরের, অর্থ পরিচালক মাসুদ খান, কোম্পানির সচিব কাজী মিজানুর রহমান উপস্থিত ছিলেন।মার্টিন ক্রিগনার জানান, ২০০৯ সালে কোম্পানির বিক্রয় ও বিপণন-পরিবেশন আগের বছরের তুলনায় দ্বিগুণ হয়েছে। বিজ্ঞপ্তি।