লাফার্জ সুরমা সিমেন্টের ১: ১ রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ১: ১ রাইট শেয়ার অনুমোদন করেছে সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। আজ বৃহস্পতিবার কমিশনের নিয়মিত সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়।এসইসির মুখপাত্র ও নির্বাহী পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের জানান, লাফার্জ সুরমা সিমেন্ট বর্তমান পাঁচ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৬৭৫টি সাধারণ শেয়ারের বিপরীতে একই সংখ্যক শেয়ার ছেড়ে বাজার থেকে ৫৮০ কোটি ৬৮ লাখ ৬৭ হাজার ৫০০ টাকা সংগ্রহ করবে। প্রতিটি শেয়ারের দাম ১০০ টাকা (অভিহিত মূল্যে) নির্ধারণ করা হয়েছে। এ ক্ষেত্রে ইস্যু ব্যবস্থাপকের দায়িত্ব পালন করবে ব্র্যাক ইপিএল।রাইট শেয়ারের মাধ্যমে বাজার থেকে তোলা টাকা দিয়ে প্রতিষ্ঠানটির ব্যাংক ঋণ পরিশোধ করা হবে।