লাফার্জ সুরমা সিমেন্টের ১:১ রাইট শেয়ারের সুপারিশ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের পরিচালনা পর্ষদ ১:১ রাইট শেয়ার অর্থাত্ প্রতিটি শেয়ারের বিপরীতে একটি করে রাইট শেয়ারের সুপারিশ করেছে। পুঁজিবাজার নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড কমিশনের (সিএসই) অনুমোদনের পরই এ রাইট শেয়ার ঘোষণা করা হবে। আজ মঙ্গলবার ঢাকা স্টক এক্সচেঞ্জের (ডিএসই) ওয়েবসাইটে এ তথ্য প্রকাশ করা হয়েছে।পরিচালনা পর্ষদ প্রতিষ্ঠানটির অনুমোদিত মূলধন ৭০০ কোটি থেকে বাড়িয়ে এক হাজার ৪০০ কোটি করার সিদ্ধান্ত নিয়েছে। এ বিষয়ে বিশেষ সাধারণ সভা (ইজিএম) ১৬ জুন সকাল ১০টায় ঢাকার শেরে বাংলা নগরে বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে অনুষ্ঠিত হবে। ইজিএমের রেকর্ড ডেট ৩১ মে।