লাফার্জ সুরমার রাইট শেয়ার অনুমোদন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুঁজিবাজারে তালিকাভুক্ত সিমেন্ট খাতের বহুজাতিক কোম্পানি লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের রাইট শেয়ার ছাড়ার প্রস্তাব অনুমোদন করেছে নিয়ন্ত্রক সংস্থা সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন (এসইসি)। গতকাল কমিশনের নিয়মিত বৈঠকে এ সিদ্ধান্ত নেওয়া হয়। বৈঠক শেষে এসইসির নির্বাহী পরিচালক ও মুখপাত্র সাইফুর রহমান সাংবাদিকদের এ সিদ্ধান্তের কথা জানান। তিনি বলেন, কোম্পানি বিনিয়োগকারীদের বিদ্যমান একটি শেয়ারের বিপরীতে একটি রাইট শেয়ার দেবে। প্রতিটির বিক্রয়মূল্য নির্ধারণ করা হয়েছে ১০০ টাকা। কোম্পানিটি মোট পাঁচ কোটি ৮০ লাখ ৬৮ হাজার ৬৭৫টি রাইট শেয়ার ইস্যু করবে।কোম্পানিটি বাজার থেকে নতুন করে আরও প্রায় ৫৮১ কোটি টাকা সংগ্রহ করবে।তালিকাভুক্তির পর থেকে কোম্পানিটি বিনিয়োগকারীদের লভ্যাংশ দেয়নি। সেজন্য এটিকে ‘জেড’ ক্যাটাগরিভুক্ত করা হয়। এছাড়া মামলাসংক্রান্ত জটিলতায় দীর্ঘদিন এটির উৎপাদন কার্যক্রমও বন্ধ ছিল। অতি সম্প্রতি মামলাসংক্রান্ত জটিলতা নিরসন হলে নতুন করে উৎপাদন শুরু করেছে।