লাফার্জ সুরমার সঙ্গে বেঙ্গল হোল্ডিংসের সমঝোতা চুক্তি
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেড সম্প্রতি ঢাকায় বেঙ্গল হোল্ডিংসের সঙ্গে একটি সমঝোতা চুক্তি (এমওইউ) স্বাক্ষর করেছে। এ চুক্তির আওতায় বেঙ্গল হোল্ডিংস লিমিটেড তাদের সব প্রকল্পে শুধু লাফার্জ উত্পাদিত সুপারক্রিট সিমেন্ট ব্যবহার করবে। লাফার্জ সুরমার অর্থ পরিচালক মাসুদ খান এবং বেঙ্গল হোল্ডিংস লিমিটেডের গ্রুপ চেয়ারম্যান আবদুল্লাহ আল আহসান নিজ নিজ প্রতিষ্ঠানের পক্ষে এ চুক্তিতে স্বাক্ষর করেন। আবদুল্লাহ আল আহসান বলেন, ‘লাফার্জের সঙ্গে এই চুক্তির ফলে বেঙ্গল হোল্ডিংস আন্তর্জাতিক ও গুণগত মানসম্পন্ন লাফার্জ সুরমার পণ্য ব্যবহারের নিশ্চয়তা পাওয়া যাবে বলে আমরা আনন্দিত।’ চুক্তি স্বাক্ষর অনুষ্ঠানে লাফার্জের বাণিজ্যিক পরিচালক খালিদ মাহমুদ ও বেঙ্গল হোল্ডিংসের চেয়ারম্যান আহসান চৌধুরীসহ উভয় প্রতিষ্ঠানের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বিজ্ঞপ্তি।