লাফার্জের ঊর্ধ্বতন কর্মকর্তা ঢাকায় আসছেন আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ফ্রান্সভিত্তিক লাফার্জ গ্রুপের সিমেন্ট বিভাগের কো-প্রেসিডেন্ট ইসিডোরো মিরান্ডা এক আনুষ্ঠানিক সফরে আজ রোববার ঢাকায় আসছেন।সফরকালে ইসিডোরো মিরান্ডা লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের (এলএসসি) ব্যবসায়িক ও কৌশলগত দিকগুলো পর্যালোচনা করবেন। তিনি বেশ কয়েকজন মন্ত্রী ও উচ্চপদস্থ সরকারি কর্মকর্তার সঙ্গে সাক্ষাৎ করবেন। এ ছাড়া এলএসসির পর্ষদ সদস্য ও কর্মচারীদের সঙ্গেও তাঁর দেখা করার পরিকল্পনা রয়েছে। বিজ্ঞপ্তি।