লাফার্জের সুপারক্রিট সিমেন্ট নতুন মোড়কে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আরও উন্নত পণ্য ও মোড়ক এবং ‘ড্রিম লার্জ’ শীর্ষক কমিউনিকেশন থিম বা যোগাযোগ ধারণা নিয়ে লাফার্জ সুরমা সিমেন্টের প্রধান ব্র্যান্ড সুপারক্রিট সিমেন্টের নতুন অধ্যায় শুরু হয়েছে। ঢাকায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে গতকাল এক সংবাদ সম্মেলনে সুপারক্রিট সিমেন্টের আরও উন্নত পণ্য ও নতুন মোড়ক উদ্বোধনের ঘোষণা দেওয়া হয়।সংবাদ সম্মেলনে বক্তব্য দেন লাফার্জ সুরমা সিমেন্ট লিমিটেডের ব্যবস্থাপনা পরিচালক মাইকেল অ্যান্ড্রু কাওয়েল ও বাণিজ্যিক পরিচালক কাজী খালিদ মাহমুদ। এ ছাড়া কোম্পানির যোগাযোগ ও সিএসআর ব্যবস্থাপক তওফিক ইমামসহ অন্যান্য কর্মকর্তা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। কোম্পানির এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানানো হয়।অ্যান্ড্রু কাওয়েল জানান, তাঁরা গ্রাহকদের জন্য অভিনব সেবা দেওয়ার মধ্য দিয়ে এ দেশের নির্মাণশিল্পে ভূমিকা রাখার আশা করছেন।