প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লাফ্স গ্যাস সারা দেশে তাদের ডিস্ট্রিবিউটর, ডিলার, গ্রাহক, স্টেকহোল্ডারদের সঙ্গে বিশেষ সম্মেলনের ব্যবস্থা করেছে। রান্নায়, যানবাহনে, কারখানার কাজে ব্যবহৃত লাফ্স গ্যাস তাদের শুভাকাঙ্ক্ষীদের সঙ্গে এ সম্মেলনের মাধ্যমে দৃঢ় বন্ধন তৈরি করেছে। এ ছাড়া প্রতিষ্ঠানটির পক্ষ থেকে আকর্ষণীয় উপহারের ব্যবস্থা ছিল। লাফ্স গ্যাস শ্রীলঙ্কান মালিকানাধীন প্রতিষ্ঠান। এটি পেট্রিডেক এলপিজি লিমিটেডের পেট্রিগ্যাস ও ক্লিন হিট গ্যাস ব্র্যান্ডের শতভাগ মালিকানা কিনে নিয়ে বর্তমানে বাংলাদেশে ব্যবসা করছে। বিজ্ঞপ্তি