লাভা স্মার্টফোনের পুরস্কার বিতরণ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লাভা স্মার্টফোন তার স্ক্র্যাচ কার্ড কর্মসূচিতে বিজয়ী ক্রেতাদের মধ্যে গতকাল মঙ্গলবার এলইডি টিভি, ফ্রিজ, এয়ার কুলার, মোবাইল হ্যান্ডসেট প্রভৃতি পুরস্কার বিতরণ করেছে। ঢাকায় জাতীয় প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে পুরস্কারগুলো তুলে দেন লাভা এইচকে লিমিটেডের জাতীয় পরিবেশক গ্রামীণ ডিস্ট্রিবিউশন লিমিটেডের (জিডিএল) প্রধান পরিচালন কর্মকর্তা মো. জহুরুল হক ও লাভার প্রধান বিপণন কর্মকর্তা অ্যারোন ম্যাও। এ সময় জিডিএলের প্রধান বিপণন কর্মকর্তা মো. সিরাজুল হক, লাভার বিপণনপ্রধান মো. কামরুল ইসলাম ও মানবসম্পদপ্রধান মাহমুদুল হাসান উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে জহুরুল হক অনুষ্ঠানে বলেন, লাভা ভবিষ্যতে আরও সর্বাধুনিক সুবিধাসম্পন্ন স্মার্টফোন নিয়ে আসবে, যা ক্রেতাদের ক্রয়ক্ষমতার মধ্যে থাকবে। ঈদুল ফিতর উপলক্ষে লাভা এই স্ক্র্যাচ কার্ড কর্মসূচির আয়োজন করেছিল।

বিজ্ঞপ্তি