প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা শহরের পুরান বাজারে সম্প্রতি লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজ ভবনের সম্প্রসারণকাজ শুরু হয়েছে। এ জন্য ব্যয় ধরা হয়েছে ২৫ লাখ টাকা। সম্প্রসারণকাজের উদ্বোধন অনুষ্ঠানে জেলা পরিষদের প্রশাসক মতিয়ার রহমান, পৌর মেয়র রিয়াজুল ইসলাম, চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ ও ভবন নির্মাণ কমিটির চেয়ারম্যান মো. শাহ আলম শেখসহ চেম্বার পরিচালনা পর্ষদের সদস্যরা উপস্থিত ছিলেন। শেখ আবদুল হামিদ জানান, চেম্বারের পরিচালনা পর্ষদ ও ব্যবসায়ীদের আর্থিক সহায়তায় কাজটি শুরু করা হয়েছে।