লালমনিরহাট চেম্বারের দ্বিবার্ষিক নির্বাচন ২২ ডিসেম্বর
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের দ্বিবার্ষিক নির্বাচন অনুষ্ঠিত হবে আগামী ২২ ডিসেম্বর। এই নির্বাচনে দুটি প্যানেলে মনোনয়নপত্র দাখিল করা হয়েছে। এর মধ্যে একটি প্যানেলের নেতৃত্ব দিচ্ছেন শাহান ট্রেড ইন্টারন্যাশনালের স্বত্বাধিকারী শেখ আবদুল হামিদ, অন্যটির নেতৃত্বে আছেন নর্থ বেঙ্গল এজেন্সির স্বত্বাধিকারী মো. সাইফুল ইসলাম। খবর বাসসের। ঘোষিত তফসিল অনুযায়ী প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন হচ্ছে ২৮ নভেম্বর।