এবার নিয়ে টানা তৃতীয়বার লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালনা পর্ষদের (২০১৫-১৬) সভাপতি হলেন শেখ আবদুল হামিদ। গতকাল বৃহস্পতিবার বিকেলে জেলা শহরের পুরান বাজারে অবস্থিত চেম্বার ভবনে সভাপতি শেখ আবদুল হামিদ, সিনিয়র সহসভাপতি ফজলুল হক এবং সহসভাপতি (জুনিয়র) হিসেবে আবদুল হাকিমের নাম ঘোষণা করা হয়। আর ২০১৫-১৬ মেয়াদে নির্বাচিত চেম্বার পরিচালনা পর্ষদের পরিচালক হলেন যথাক্রমে আবু তালেব, শাহজাহান আলী প্রামাণিক, শাহজাহান আলী, খোরশেদ আহম্মেদ, সেলিম সবুজ, আবুল কাশেম, আবদুল হালিম, সুমন খান, সেকেন্দার আলী, কামরুজ্জামান বাহার, রেজাউল করিম, কাজী নজরুল ইসলাম, এনামুল হক, সাইফুল ইসলাম ও জহুরুল ইসলাম। এলসিসিআই নির্বাচন বোর্ড ২০১৪-এর চেয়ারম্যান ছিলেন প্রণব কুমার বিশ্বাস। সদস্যসচিব ছিলেন প্রতাপ চন্দ্র রায়, সদস্য ছিলেন আজিজুল হক ও গোলাম ফারুক।