লালমনিরহাট চেম্বারের নতুন নেতৃত্বের দায়িত্ব গ্রহণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন কার্যনির্বাহী পরিষদ দায়িত্ব নিয়েছে। জেলা শহরের পুরান বাজারের (কালীবাড়ি) চেম্বার ভবনে গত বুধবার এক অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে চেম্বারের নবনির্বাচিত নেতৃত্ব শপথ গ্রহণ করে।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বারের বিদায়ী সভাপতি ও আদিতমারী উপজেলার চেয়ারম্যান মো. সিরাজুল হক।অনুষ্ঠানে অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) আবু জুবায়ের হোসেন প্রধান অতিথি এবং পুলিশ সুপার হাবিবুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মতিয়ার রহমান বিশেষ অতিথি ছিলেন।লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির নতুন সভাপতি নির্বাচিত হয়েছেন শেখ আবদুল হামিদ। নতুন ঊর্ধ্বতন সহসভাপতি ও সহসভাপতি নির্বাচিত হন যথাক্রমে মোফাজ্জল হোসেন ও মোকসেদুর রহমান।