লালমনিরহাটে ইপিবির বিপণনবিষয়ক সেমিনার
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
তৃণমূল পর্যায় থেকে রপ্তানি বৃদ্ধিতে ব্যবসায়ীদের উদ্বুদ্ধ করতে রপ্তানি উন্নয়ন ব্যুরোর (ইপিবি) রাজশাহী কার্যালয় এবং লালমনিরহাট শিল্প ও বণিক সমিতির যৌথ উদ্যোগে বিপণনবিষয়ক এক সেমিনার অনুষ্ঠিত হয়েছে।লালমনিরহাট বণিক সমিতির কার্যালয়ে গত বুধবার অনুষ্ঠিত ওই সেমিনারে লালমনিরহাটের জেলা প্রশাসক মোখলেছার রহমান সরকার, বণিক সমিতির সভাপতি শেখ আবদুল হামিদ, ইপিবির পরিচালক ইউছুফ আলী, ইপিবির রাজশাহী কার্যালয়ের উপপরিচালক মোয়াজ্জেম হোসেন প্রমুখ বক্তব্য দেন।সেমিনারে বক্তারা বলেন, লালমনিরহাট জেলার বুড়িমারী স্থলবন্দর দিয়ে জেলায় উৎপাদিত কৃষি ও হস্তজাতসহ অন্যান্য পণ্য রপ্তানি সম্ভব। এ ক্ষেত্রে স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সর্বাত্মক উদ্যোগ নিতে হবে। তা ছাড়া ব্যাংক ও আর্থিক প্রতিষ্ঠানগুলোকে প্রয়োজনীয় ঋণসহায়তাও দিতে হবে।