লালমনিরহাটে এলসিসিআই মডেল স্কুলের বার্ষিক পুরস্কার বিতরণ
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলা শহরের এলসিসিআই মডেল স্কুলে গতকাল মঙ্গলবার বার্ষিক ক্রীড়া ও পুরস্কার বিতরণী এবং অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত হয়।অনুষ্ঠানে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের (এলসিসিআই) সভাপতি শেখ আবদুল হামিদ। সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মতিয়ার রহমান, ক্যাপ্টেন (অব.) আজিজুল হক বীর প্রতীক, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান নজরুল হক পাটোয়ারী এবং স্থানীয় পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম।অনুষ্ঠানে খেলাধুলায় বিজয়ী শিক্ষার্থী, অভিভাবক ও শিক্ষকদের মধ্যে পুরস্কার বিতরণ করা হয়।শেখ আবদুল হামিদ বলেন, ‘আমরা যারা ব্যবসা-বাণিজ্য করে আর্থিক সাফল্য পেয়েছি, তাদের সবার সমাজের উন্নয়নে বিশেষ করে, শিক্ষা বিস্তারে অগ্রণী ভূমিকা পালন করা উচিত।’