প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাট জেলার আদিতমারীতে গত শনিবার উদ্বোধন করা হলো ওয়ালটন এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম এম এল ট্রেডার্স। এই শোরুমটির উদ্বোধন করেন ওয়ালটনের ব্র্যান্ড অ্যাম্বাসেডর ও চলচ্চিত্র তারকা ইলিয়াস কাঞ্চন। উদ্বোধনী অনুষ্ঠানে অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ওয়ালটন বিপণন বিভাগের নির্বাহী পরিচালক এমদাদুল হক সরকার, পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর, বিপণন বিভাগের সহকারী পরিচালক জহিরুল ইসলাম। এখানে পাওয়া যাচ্ছে ওয়ালটন ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইলস এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। বিজ্ঞপ্তি