প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
লালমনিরহাটে মহিলা ও শিশুবিষয়ক মন্ত্রণালয় এবং ব্যবসায়ী ও শিল্পপতিদের শীর্ষ সংগঠন এফবিসিসিআইয়ের যৌথভাবে আয়োজিত সপ্তাহব্যাপী এক প্রশিক্ষণ কোর্স শেষ হয়েছে। এতে ৪০ জন নতুন নারী উদ্যোক্তাকে সেলাই ও রূপচর্চার ওপর মৌলিক প্রশিক্ষণ নেন। গতকাল বৃহস্পতিবার কোর্স সমাপনী অনুষ্ঠানে প্রশিক্ষণার্থীদের সনদ দেওয়া হয়। এতে সভাপতিত্ব করেন লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ।