লালমনিরহাটে বিমান ও স্থলবন্দর চালুর দাবি স্থানীয় চেম্বারের

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রি কুলাঘাট-ফুলবাড়ীতে ধরলা সেতু নির্মাণ, মোগলহাট চেকপোস্টকে স্থলবন্দরে রূপান্তর, লালমনিরহাট বিমানবন্দর চালু করাসহ সাত দফা বাস্তবায়নের দাবি জানিয়েছে।প্রধানমন্ত্রী শেখ হাসিনার দহগ্রাম-আঙ্গরপোতা ছিটমহল ও পাটগ্রাম সফর সামনে রেখে গতকাল সোমবার চেম্বার ভবনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে সংগঠনের পক্ষ থেকে এসব দাবি জানানো হয়। প্রধানমন্ত্রী কাল বুধবার এই এলাকায় আসছেন।সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য দেন লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ। লিখিত বক্তব্যে তিনি বর্তমান সরকারের নির্বাচনী প্রতিশ্রুতির আলোকে সাত দফা দাবি তুলে ধরেন। এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চেম্বারের সাবেক জ্যেষ্ঠ সহসভাপতি ফজলুল হক ও সাবেক কার্যনির্বাহী সদস্য কামরুল হাসান।লালমনিরহাট চেম্বারের অন্য দাবিগুলো হলো: লালমনিরহাট জেলায় সার্বিক ব্যবসায়-বাণিজ্য ও পর্যটন খাতের উন্নয়ন; রেলওয়ে ও বিমানবাহিনীর পরিত্যক্ত ও অব্যবহূত জমি মূল্য নির্ধারণের মাধ্যমে ব্যক্তি-মালিকানায় হস্তান্তর এবং লালমনিরহাট থেকে ঢাকায় দুটি আন্তনগর ট্রেন চালু করা।