লালমনিরহাটে স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

লালমনিরহাট পৌর এলাকায় গতকাল মঙ্গলবার দুই দিনব্যাপী করদাতা শনাক্তকরণ নম্বর (টিআইএন) প্রদান এবং স্পট অ্যাসেসমেন্ট কার্যক্রম শুরু হয়েছে। প্রথম দিনে ৫০ জন নতুন করদাতাকে টিআইএন দেওয়া হয়।এই কার্যক্রমের উদ্বোধন করেন রংপুর কর অঞ্চলের কমিশনার মো. বেলাল উদ্দিন। উদ্বোধন শেষে রংপুর কর অঞ্চলের অতিরিক্ত কমিশনার মো. জাহাঙ্গীর আলমের সভাপতিত্বে লালমনিরহাট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের মিলনায়তনে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।আলোচনা সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য দেন লালমনিরহাট পৌরসভার মেয়র রিয়াজুল ইসলাম এবং লালমনিরহাট চেম্বারের সভাপতি শেখ আবদুল হামিদ।