লালমোহনে মার্সেল এক্সক্লুসিভ শোরুম

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ভোলা জেলার লালমোহন মডেল হাইস্কুলের মাঠে ব্যাপক আনন্দ উৎসবের মধ্য দিয়ে গত শুক্রবার উদ্বোধন করা হলো মার্সেলের এক্সক্লুসিভ ডিস্ট্রিবিউটর শোরুম মেসার্স লালমোহন ইলেকট্রনিকস। শোরুমটির উদ্বোধন করেন মার্সেলের ব্র্যান্ড অ্যাম্বাসেডর চিত্রনায়ক আমিন খান। এ সময় উপস্থিত ছিলেন লালমোহন উপজেলা চেয়ারম্যান অধ্যক্ষ গিয়াস উদ্দিন আহমেদ, মার্সেলের পিআর অ্যান্ড মিডিয়া বিভাগের নির্বাহী পরিচালক মো. হুমায়ুন কবীর ও পলিসি, এইচআরএম অ্যান্ড অ্যাডমিন বিভাগের ফার্স্ট সিনিয়র উপপরিচালক মো. আশিক আল মামুন প্রমুখ। এই শোরুমে পাওয়া যাচ্ছে মার্সেল ব্র্যান্ডের ইলেকট্রিক্যাল, ইলেকট্রনিকস, অটোমোবাইল এবং হোম অ্যাপ্লায়েন্স পণ্যসামগ্রী। বিজ্ঞপ্তি।